Sylhet Today 24 PRINT

মাধবপুরে নির্বাচন অফিসে সেবা গ্রহিতাদের ভোগান্তি

মাধবপুর প্রতিনিধি |  ২৭ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নির্বাচন অফিসে সেবা নিতে আসা মানুষেরা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন। ভোটার জটিলতার কারনে নাগরিক নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ। নাম সংশোধন, নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করে মাসের পর মাস ঘুরেও কোন ফল মিলছে না। প্রতিদিন নির্বাচন অফিসে শত শত মানুষ ভীড় করতে দেখা যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম অসুস্থ থাকায় ভোগান্তি আরো চরম আকার ধারন করেছে। এখন একজন মাত্র রাজস্বকর্মী ও দুইজন খন্ডকালীন কর্মী দিয়ে অফিস চলছে।

জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, জনবল সংকটের কারনে মাধবপুর অফিসে কাজের গতি কিছুটা কম। তবে এ সমস্যা সমাধান করার জন্য চিন্তা ভাবনা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.