Sylhet Today 24 PRINT

কবি এ কে শেরাম সত্তরতম জন্মদিন উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২২

কবি এ কে শেরাম সত্তরতম জন্মদিন উদযাপন পর্ষদ এর উদ্যোগে সম্মেলক সম্মাননা অনুষ্ঠান রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মীরাবাজারস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

উদযাপন পর্ষদ এর আহবায়ক কবি গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশের সভাপতিত্বে সম্মেলক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক গবেষক ড. সেলু বাসিত। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি, লোকসংস্কৃতি গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

অনুভুতি ব্যক্ত করেন কবি পত্নী চন্দ্রা দেবী। কবি নাজমুল হক নাজুর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পর্ষদ এর সদস্য সচিব কবি পুলিন রায়।

উত্তরপূর্বাঞ্চলের ধীমান কবি এ কে শেরামের সত্তরতম জন্মদিনে অন্তরঙ্গ সম্মিলনী ও স্মারক সম্মাননা প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি এ কে শেরাম একজন ধীমান মৌল স্বভাবের কবি। তিনি কবিতা ও সৃষ্টিকর্মে সতত শৌষ্ঠের চিহ্ন এক চলেছেন। মনিপুরী ও বাংলা উভয় ভাষায় এ কে শেরাম কীর্তির স্বাক্ষর রেখে চলেছেন। বক্তারা কবির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সম্মেলক সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন, জামান মাহবুব, এনায়েত হাসান মানিক, নাজমুল হক, বিধু ভূষণ ভট্টাচার্য্য, আ ফ ম সাঈদ, শামসুল আলম সেলিম, অধ্যাপক প্রনব কান্তি দেব, সনাতন হামোম, বাবুল আহমদ, নামব্রম শংকর, নাজনীন আক্তার কণা, অমিতা বর্ধন, সাজ্জাদুল হক স্বপন, মাসুক মিয়া, সুমন বনিক, কবি আবিদ ফয়সাল, ধ্রুব গৌতম, আলা উদ্দিন তালুকদার, কাশমির রেজা, সন্তোষ পাল প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অনিমেষ রায় পিয়াস, ময়ুন দাস, মিজানুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত কবি এ কে শেরাম-কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। কবি এ কে শেরামের সত্তরতম জন্মদিন উপলক্ষে “এ কে শেরাম ঘরানা ও গন্তব্য” শীর্ষক সমৃদ্ধ একটি স্মারক প্রকাশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.