Sylhet Today 24 PRINT

আজ সিলেট আসছেন খন্দকার মোশাররফ হোসেন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২২

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি। আজ সোমবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডঃ খোন্দকার মোশাররফ হোসেন।

সমাবেশকে সফল করতে মহানগর বিএনপি ও তার অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ভোক্তভোগী জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.