Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মেছোবাঘ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে কাঁচাবাজার এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটি মেছোবাঘ উদ্ধার  করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের সহযোগিতায় মেছোবাঘটিকে উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র মো. সাইফুল আলম রুবেল, সাতছড়ি জাতীয় উদ্যানের ভারপ্রাপ্ত রেঞ্জার মাজহারুল ইসলাম।

বিকেলে উদ্ধারকৃত মেছোবাঘটিকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.