Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ৯৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ০১ মার্চ, ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব ৯৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. তরিকুল ইসলাম ওরফে সাগর (২৪)। সাগর বাগেরহাট জেলার ফটিকহাট থানার লালচন্দ্রপুর গ্রামের মো. মোস্তফা শেখের ছেলে।

র‌্যাব-৯, সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) হবিগঞ্জের একটি দল সোমবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.