Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ছয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চুনারুঘাট প্রতিনিধি: |  ০১ মার্চ, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ছয় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার নাম আফরোজ মিয়া (২৮)। আফরোজ উপজেলার আহম্মদাবাদ ইউপির সুন্দরপুর এলাকার মো. গাবরু মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আফরোজ মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত গাঁজাসহ আফরোজ মিয়াকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) তারিকুল হাসান হিমন বাদী হয়ে আফরোজ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন।

দুপুরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.