Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০১ মার্চ, ২০২২

সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টা থেকে মন্ত্রী ইমরান উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়নের গোষগ্রাম-খরমপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন,হাকুর বাজার ব্রিজের উদ্বোধন,হাতির পাড়া-মানিকগঞ্জ রাস্তার মানিকগঞ্জ অংশের উদ্বোধন,হাকুর বাজার উচ্চ বিদ্যালয় নির্মাণাধীন ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন,হাকুর বাজার মার্কেটের স্থান পরিদর্শন ও মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১০ নং পশ্চিম আলীরগাও ইউনিয়ন পরিষদের আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য সাংবাদিক সুবাস দাস,৯ নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এম নিজাম উদ্দিন,পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদ উল্যাহ,সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.