Sylhet Today 24 PRINT

সিলেটে ইনোভেটর বই বিনিময় উৎসব শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০২২

সিলেটে বই পড়ুয়াদের সংগঠন ইনোভেটর এর আয়োজনে বই বিনিময় উৎসব আগামী শনিবার, ৫ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন বেলা ২ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত  সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে ব্যাতিক্রমী এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে বইপ্রেমীরা নিজেদের পছন্দমতো বই বিনিময়ের সুযোগ পাবেন।

আয়োজকেরা জানিয়েছেন, বই বিনিময় উৎসবে বই দিয়ে বই নিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এতে একজনের পড়ে শেষ করা বইটি বাসায় ফেলে না রেখে অন্যকে পড়তে দেয়ার সুযোগ তৈরি হবে। মূলত বইয়ের প্রতি ভালোবাসা এবং জ্ঞানের বিনিময়ের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন বলে তারা জানান।

উল্লেখ্য, গত বছর সিলেটে প্রথম বারের মতো ইনোভেটর বই বিনিময়ের আয়োজন করে এবং বইপ্রেমীদের মধ্যে আয়োজনটি ব্যাপক প্রশংসা কূড়ায়।

ইনোভেটর এর মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ এবং নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব আগ্রহী সকল বই পড়ুয়াদের ঐদিন বই বিনিময় উৎসবে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.