Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সভা

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০২ মার্চ, ২০২২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, থানার ভারপ্রাপ্ত (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.