Sylhet Today 24 PRINT

ছাতকে জাতীয় ভোটার দিবস পালিত

ছাতক প্রতিনিধি: |  ০২ মার্চ, ২০২২

ছাতকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বুধবার (২ মার্চ) সকালে নির্বাচন অফিসারের কার্যালয়ে কেক কেটে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মো. ফয়েজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লিপি বেগম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, রূপালী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক প্রশান্ত কুমার শীল, একাডেমিক সুপারভাইজার সুয়েবুর রহমান মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক সদরুল আমিন, মাহবুব আলম, আমির আলী প্রমুখ।

এসময় নির্বাচন অফিসের জামিলুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.