Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০২ মার্চ, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২ জন গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বাগময়না গ্রামের মৃত তোতা মিয়া ছেলে নেছার মিয়া (৬৫) ও একই গ্রামের মৃত রফিক উল্লাহ ছেলে বকুল মিয়া (৪০)।

তাদের বৃহস্পতিবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (১ মার্চ) দুপুরে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের দিক নির্দেশনায় থানার এসআই জিন্নাতুন জিন্না, এসআই মো. ওবায়দুল্লাহ, এসআই মির্জা শাফায়েতের নেতৃত্বে একদল পুলিশ রানীগঞ্জ বাজারের ফেরী পাশে গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ গ্রাম গাঁজাসহ নেছার মিয়া ও বকুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.