Sylhet Today 24 PRINT

২০ কোটি টাকার মানহানি মামলা থেকে চার সাংবাদিককে অব্যাহতি

হবিগঞ্জ প্রতিনিধি: |  ০৩ মার্চ, ২০২২

২০ কোটি টাকার মানহানি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন হবিগঞ্জে চার সাংবাদিক।

বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট মো. ছিফাত উল্লাহ তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়া চার সাংবাদিক হলেন- দৈনিক প্রভাকরের সাবেক সম্পাদক আব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, সাবেক বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও প্রতিবেদক শেখ শাহাউর রহমান বেলাল।

আসামি পক্ষের আইনজীবী এমএ মজিদ জানান, জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দীন আহমেদ জারু মিযার অনিয়ম ও দুর্নীতি নিয়ে ২০২০ সালের ৩০ আগস্ট ও একই বছরের ৩ সেপ্টেম্বর হবিগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক প্রভাকরে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদন দুটি প্রকাশের পর সাহাব উদ্দিন আহমদের পারিবারিক, সামাজিক ও পেশাগতভাবে ২০ কোটি টাকা মূল্যের মানহানি হয়েছে দাবি করে ওই বছরের ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমল-৬) আদালতে মামলাটি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.