Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

হবিগঞ্জ প্রতিনিধি: |  ০৩ মার্চ, ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বাহুবল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান।

শপথ গ্রহণ করেছেন- বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হক, পুটিজুরী ইউনিয়নের মুদ্দত আলী, সাতকাপন ইউনিয়নে আব্দুর রেজ্জাক, বাহুবল সদর ইউনিয়নে আজমল হোসেন চৌধুরী, লামাতাসী ইউনিয়নে আ ফ ম উস্তার মিয়া তালুকদার, মিরপুর ইউনিয়নে মো. শামিম আহমেদ, ভাদেশ্বর ইউনিয়নে কামরুজ্জামান ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে বুলবুল খান।

শপথ গ্রহণ শেষে চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.