Sylhet Today 24 PRINT

মাধবপুরে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দের পর পুড়িয়ে ধ্বংস

মাধবপুর প্রতিনিধি  |  ০৩ মার্চ, ২০২২

হবিগঞ্জে মাধবপুর উপজেলার পৌরসভা ও  ইউনিয়নে বিসিআইসি সার ডিলার ও কীটনাশক বিক্রির দোকানে অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদ উত্তর্ণী বিভিন্ন প্রকারের ৩০কেজি কীটনাশক জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩ মার্চ ) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান নেতৃত্বে এ বিভিন্ন সময় অভিযানে জব্দ কৃত কীটনাশক পুড়িয়ে ও মাটির নিচে পুতে ধ্বংস করা করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসভা ও ইউনিয়নের বাজারে অবস্হিত বিসিআইসি সার ডিলার ও কীটনাশক বিক্রেতা প্রতিষ্ঠানে দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রকার ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ বালাই নাশক বিক্রি করে আসছিলো। ওই সব ভেজাল কীট নাশক ব্যবহারের ফলে স্থানীয় কৃষকরা ক্ষতির সম্মুখিন হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন ও উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ৩০কেজি  ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ কীট নাশক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে জানা যায়।

পরে জব্দকৃত কীটনাশক উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, উপস্হিতিতে পরিষদ চত্বরের এক পাশে পুড়িয়ে ও মাটিতে পুতে ধ্বংস করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.