Sylhet Today 24 PRINT

মেধাবী জাতি গঠনে সরকার কাজ করছে: ইমরান আহমদ

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০২২

মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ সহ শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা ভবন উদ্বাধন করেন এবং ইমরান আহমদ মহিলা সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দ্যাশ্যে তিনি বলেন, জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেকে সঠিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আজ জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসাবে ঘোষনা করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এনামুল হক সরদার। সহকারী অধ্যাপক শাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) আব্দুল করিম, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, নিজপাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইয়াহিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মো: আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, বিশিষ্ট সমাজসেবী হয়দর আলী, শ্যামল চন্দ্র ঘোষ।

দুপুর ১টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের একাডেমিক শিক্ষা ভবন উদ্বাধন ও একাদশ শ্রেণির শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হন মন্ত্রী।

সে অনুষ্ঠানে সহকারী শিক্ষক পাপলু দের উপস্থাপনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, প্যানেল চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আজিজুল ইসলাম খোকন, শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান, সদস্য সাইফুল ইসলাম বাবু, নির্মল চন্দ্র দে প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.