Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ০৩ মার্চ, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর প্রিমিয়ার লীগ (পিপিএল) ২০২১-২২ টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পিঠাইটিকর খেলার মাঠে ফাইনাল খেলায় ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টুয়েইভ ফাইটার্স।

এর আগে নির্ধারিত ১৪ ওভারের খেলায় টসে জিতে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। জবাবে টুয়েইভ ফাইটার্স ১১.৪ ওভার খেলে ৬ উইকেটের বিনিময়ে জয়লাভ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্বীপ শিখা ক্রিকেট ক্লাবের সভাপতি এম হাসান লিমনের সভাপতিত্বে ও লিপন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এ ছাত্তার এন্ড ফাউণ্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান শাহীন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী মিফতাহ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউপি সদস্য আব্দুস সামাদ, দিলা মিয়া, সমাজকর্মী দেলওয়ার হোসেন দিলাবর, আশাকুর রহমান, জিয়া উদ্দিন, প্রবাসী এনামুল হক, মোহাম্মদ আলী ও সুহেল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাকের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান।

সবশেষে চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার শফিকুল ইসলাম সহ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। রানার্স আপ দলের হাতে ট্রফি পুরস্কার তুলে দেন এম হাসান লিমন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.