Sylhet Today 24 PRINT

বাঁধ নির্মাণে অনিয়ম: তাহিরপুরে পিআইসি সভাপতি আটক

তাহিরপুর প্রতিনিধি  |  ০৩ মার্চ, ২০২২

হাওর রক্ষায় বাঁধ নির্মাণে অনিয়ম ও ধীরগতির অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পিআইসির(প্রকল্প বাস্থবায়ন কমিটি)সভাপতিকে আটক করা হয়েছে। তিনি মহালিয়া হাওরের ৭ নং পিআইসির সভাপতি মোহাম্মদ পাভেল মিয়া।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির তাকে আটক করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান, সরকার নির্ধারিত সময়ে মধ্যে কাজ শেষ করতে না পারা, বাঁধে অনিয়ম ও ধীর গতির প্রমান পাওয়ায় তাকে আটক করা হয়েছে। এক ফসলি বোরো ধান আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে রক্ষায় বাঁধ নির্মাণে যাদের অনিয়ম ও গাফিলতির প্রমান পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে কোন ছাড় দেয়া হবে না। যারা এখনও বাঁধের কাজ শেষ করতে পারেন নি তারা দ্রুত শেষ করুন না হলে আমি প্রতিটি বাঁধে গিয়ে দেখব আর ব্যবস্থা নেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.