Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৩ মার্চ, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ মিয়া (২২) নামের এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত পারভেজ গাজীপুর ইউপির বাসুল্লা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় নবীউর রহমানের লেবু বাগানে বৈদ্যুতিক কাজে যান বিদ্যুৎ মিস্ত্রি পারভেজ মিয়া। সেখানে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। দ্রুত স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে পারভেজের মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার বিকেলে আমরোড বাঁশতলা নামকস্থানে টমটম থেকে পড়ে ইদ্রিস মিয়া (৪০) নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউপির গড়ারুক গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.