Sylhet Today 24 PRINT

শপথ নিলেন গোয়াইনঘাটের দুই ইউপি চেয়ারম্যান

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০২২

শপথ নিলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। উপজেলার ৫ নং পূর্ব আলীরগাও ও নবগঠিত ১০ নং পশ্চিম আলীরগাও ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত গোলাম কিবরিয়া হেলাল ও মো. নজরুল ইসলাম বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেটের অপরাপর নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে শপথ নেন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, দক্ষিণ সুরমার ইউএনও স্নিগ্ধা তালুকদারসহ অন্যান্য সরকারি পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.