Sylhet Today 24 PRINT

‘বিনামূল্যে নাগরিক সেবা’ পাবেন বড়লেখা সদর ইউপির বীর মুক্তিযোদ্ধারা

বড়লেখা প্রতিনিধি: |  ০৩ মার্চ, ২০২২

মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন এলাকার সকল বীর মুক্তিযোদ্ধাদের নাগরিক সেবা বিনামূল্যে চালুর ঘোষণা দিয়েছেন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, ‘‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’’ সম্পর্কে আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে এই সভা হয়।

এতে সভাপতিত্ব করেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল, সহকারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউপি সদস্য নজরুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।

এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেলের সদস্য কবির উদ্দিন, প্রভাষক এমএ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মইনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ইউপি সদস্য ফখরুল ইসলাম, জায়েদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির আহমদ, কাওছার আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সফিউস সামাদ জুয়েল, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.