Sylhet Today 24 PRINT

চিরতরে ইন্টারনেট বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৫

 মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবিলকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ইন্টারনেট চিরতরে বন্ধ করে দেওয়ার মত দিয়েছেন। শিশুরা যেন ইন্টারনেট ব্যবহার করতে না পারে সে জন্যই তার এই আহবান। এ বিষয়ে তিনি বিল গেটসকেও অনুরোধ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ চিরতরে নিষিদ্ধ করার কথা বলার পর বিতর্কিত মন্তব্য করে আবারো আরেকটি বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এলেন যুক্তরাষ্টের আসন্ন  প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে তিনি বিল গেটসকেও বলবেন বলে জানান।

মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পার্ল হারবার দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে অংশ নেন ট্রাম্প। সেখানে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প বলেন, ‘আমাদের সম্ভবত এখনই ইন্টারনেট নিয়ে কিছু একটা করতে হবে। কারণ ইন্টারনেট ব্যবহার লোকজনদের বিপ্লবী বানিয়ে ফেলছে।’ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ইনডিপেনডেন্ট জানায়, ইন্টারনেট বন্ধের ব্যাপারে বিল গেটসের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প ইন্টারনেট বন্ধ করার পক্ষে বেশ কিছু যুক্তিও দেখান। তিনি বলেন, “ইন্টারনেটের কারণে আমরা প্রচুর লোককে হারাচ্ছি। বিষয়টি নিয়ে আমাদের বিল গেটসের সঙ্গে কথা বলতে হবে। এ ছাড়া বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলতে হবে ঠিক কী ঘটছে তা বুঝার জন্য।’ শিশুদের ইন্টারনেট ব্যবহার বন্ধের পেছনে যুক্তি দেখিয়ে ট্রাম্প বলেন, ‘আমেরিকার শিশুরা ইন্টারনেট ব্যবহার করে অকালে পেকে যাচ্ছে এবং অল্প বয়সেই তারা ‘মাস্টারমাইন্ড’ হয়ে উঠতে চাচ্ছে।”

ট্রাম্প বলেন, “আমাদের হয়তো কোনো না কোনো উপায়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ব্যাপারে কথা বলতে হবে। এতে হয়তো অনেকে ‘হায়, বাক স্বাধীনতা, হায়, বাক স্বাধীনতা’ বলে চিৎকার করবে। কিন্তু এরা হলো নির্বোধ লোক।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.