Sylhet Today 24 PRINT

‘জয়িতা অম্বেষণে বাংলাদেশ’র পক্ষ ৫ নারীকে সম্মাননা প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৫

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী মতিউর রহমান বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করছে। নারীরা সমাজসেবা যে অবদান রাখছেন তা অনস্বীকার্য। নারীদের উন্নয়নের আমাদের কাজ করে যেতে হবে। একটি মা সু-শিক্ষিত হলে পুরো জাতি শিক্ষিত এবং গর্বিত। আমাদের নারীদের সু-শিক্ষায় শিক্ষিত করতে সরকারে পাশাপাশি সমাজে প্রতিষ্ঠিত সবাইকে এগিয়ে আসতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে নারী উন্নয়নে কাজ করতে হবে।

তিনি আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে সিলেট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে সিলেট জেলা প্রশাসকের সহযোগিতায় ‘জয়িতা অম্বেষণে বাংলাদেশ’র পক্ষ থেকে বুধবার সিলেট জেলা পরিষদের মিলনায়তনে সমাজে সর্বস্থরে বিশেষ অবদানের জন্য ৫জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও শিশু বিষয়ক সমাজকর্মী সাইদুর রহমান ভুইয়া’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, শাহজালাল বিজ্ঞন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান রুবি ফাতেমা ইসলাম, নারী নেত্রী সালমা বাছিত, নুরুন্নাহার বেবী।

অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলদেশ ২০১৫ কার্যক্রমের আওয়তায় বিভিন্ন ক্যাটাগরিতে সিলেট জেলার ৫ জন মহিলাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা কারী নারীরা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জকারী হিসাবে নুরুন নাহার বেবী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ফরিদা ইয়াসমিন, সফল জননী রাজিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুর উদ্যমে নতুন জীবন শুরু করেছেন যে সোহিতা বেগম. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে সমিতা বেগম মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.