Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ২৮০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৫ মার্চ, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের অভিযানে ২৮০ লিটার চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তার নাম অবিলাশ গঞ্জু (২৮)। অবিলাশ উপজেলার পাইকপাড়া ইউপির কাপাই চা বাগানের ওমেষ গঞ্জুর ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুরে অবিলাশ গঞ্জুর বাড়িতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ৪টি প্লাস্টিকের বড় ড্রামে ২৮০ লিটার চোলাই মদসহ উপকরণ জাওয়া উদ্ধার করেছে।

তার বিরুদ্ধে রাতে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে অবিলাশ গঞ্জুকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.