তাহিরপুর প্রতিনিধি: | ০৫ মার্চ, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় তাহিরপুর উপজেলা বাজারের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি কমরেড নুর ইসলাম, সহ সভাপতি ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদ, বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া, জেলা যুবদলের সহ গ্রাম সহকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম, তোজাম্মিল হক নাছরুম, বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি ও তাহিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।