শান্তিগঞ্জ প্রতিনিধি | ০৬ মার্চ, ২০২২
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাগলা বাজারে এ বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।
মিছিলটি বাজারের কান্দিগাঁও গলি থেকে বের হয়ে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও বাজারের প্রধান প্রধান গলি-পথ প্রদক্ষিণ করে কলেজ মার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস মিয়া, ফকর উদ্দিন কনুশাহ, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম, জিয়াউর রহমান, নুরুল ইসলাম, সহিবুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, বিএনপি নেতা, আক্কাস আলী মেম্বার, শাহ আলম, তদরিছ আলী, সুনামগঞ্জ জেলা যুবদলের নেতা জাফর ছাদেক লেবু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, যুবদল নেতা দিলোয়ার হোসেন, হুমায়ুন কবির, সাবলু মিয়া, ছাত্রদল নেতা মানসুর আহমেদ, খায়রুল কবির ছাব্বির, মোফাসসেল হোসেন, তারাজুল হক রাসেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য ইয়াহিয়া পারভেজ, সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা প্রজন্ম দলের সভাপতি সাদিকুর রাহমান জাকার, সহ-সভাপতি রুমান আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া, শব্দেন নূর আহমদ সাগর, আলী আমজাদ শাহীন, সহ-সাংগঠনিক আবদাল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সাইফুল রহমান, আলী নেওয়াজ ও ছাত্রদল নেতা উজ্জ্বল আহমেদ।
এ সময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, প্রজন্ম দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।