Sylhet Today 24 PRINT

৩য় বারের মতো হবিগঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন এমরান

বানিয়াচং প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০২২

৩য় বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন। রবিবার (৬মার্চ) জেলা পুলিশের মাসিক কল্যান সভায় তাকে এ সম্মাননা তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) সার্কেল মাহফুজা আক্তার শিমূল সহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তাবৃন্দ। এছাড়াও মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হন বানিয়াচং থানার সেকেন্ড অফিসার শামসুল আলম এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন বানিয়াচং থানার এএসআই মোঃ তোহা।

ওসি এমরান হোসেন জানান, সকলের প্রচেষ্টায় আমার এই অর্জন। পেশাগত দাযিত্ব পালনকালে আমি পুলিশ সুপার মহোদয়,সার্কেল এসপি মহোদয়ের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। আমি পুলিশের পেশায় এসেছি মানুষের সেবা করার জন্য। আমার সর্বোচ্চ সেবা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমি বিশ্বাস করি আমরা চাইলেই একটা সুন্দর সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে পারব।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.