Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০২২

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সভা রোববার (৬ মার্চ) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপত্বিত করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ আফজল মিয়া।

সভায় উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর  বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য প্রফেসর ডাঃ মোঃ এনায়েত উল্লাহ, ডাঃ ইকবাল হোসেন চৌধুরী, প্রফেসর ডাঃ নাজমুল ইসলাম, আবু আহমেদ সিদ্দীকি, ডাঃ এস কে নিজাম জাহিদ হোসেন, প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রফেসর ডাঃ ফাতেমা পারভীন চৌধুরী, আহমদ আল কবীর পিএচ.ডি, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, মোঃ শামিম আহমেদ, বোর্ড অব ট্রাস্ট্রিজের প্রয়াত চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর পুত্রবধু সানজিদা ইসলাম চৌধুরী, ডাঃ আবু সাদাত সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস। সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ট্রাস্টি বোর্ডের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী (এলিম)।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক। সভায় বোর্ড অব ট্রাস্টিজের পূর্বে গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারনী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাপতি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.