Sylhet Today 24 PRINT

৩ দিন নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০২২

সিলেট নগরীর বেশ কিছু এলাকায় আগামী ৩ দিন নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (৬ মার্চ) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য আগামী ৮, ৯ ও ১০ মার্চ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ৮ মার্চ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর শেনপাড়া ও আলপনা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর পরদিন ৯ মার্চ (বুধবার) নগরীর ডুবড়িহাওর, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, বঙ্গবীর ওসমানী শিশু পার্ক ও সোবহানীঘাট এবং আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।

তার পরদিন ১০ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর কুমারপাড়া, ঝেরঝেরিপাড়া, যতরপুর, মিরাবাজার, নাইওরপুল, শাহজালাল উপশহরের ব্লক ডিসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই তিন দিন গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এজন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.