Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আব্দুর রাজ্জাক ও পরিদর্শক মজিবুর রহমান

মাধবপুর প্রতিনিধি: |  ০৬ মার্চ, ২০২২

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোনীত হয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

অপরদিকে আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধারে সাফল্য অর্জন করায় জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীন হয়েছেন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান চৌধুরী।

রোববার দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার এস এম মুরাদ আলী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মাধবপুর থানার ওসি এবং মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তারে সাফল্যের কারণে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির পরিদর্শকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার শিমুল আক্তার, বাহুবল সার্কেলের এএসপি আবুল খয়ের প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.