Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি: |  ০৬ মার্চ, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলার বঙ্গবন্ধু কনফারেন্স হলে মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে ও উন্নয়ন সংস্থা সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ) তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওসি তদন্ত মো. সুহেল রানা, সিলেট বিভাগের উপবন সংরক্ষক ও বিভাগীয় কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ জেলা সহকারী বন সংরক্ষক জিএম আবু বক্কর সিদ্দিক, সুনামগঞ্জ রেঞ্জ বন কর্মকর্তা চয়ন ব্রত চৌধুরী।

এসময় সভায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আইইউসিএন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম সারোয়ার আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.