নিজস্ব প্রতিবেদক: | ০৭ মার্চ, ২০২২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামি মো. আরশাদ মিয়া ওরফে এরশাদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
এরশাদ বাহুবল থানার ভবানীপুর গ্রামের ইদি মিয়ার ছেলে।
গত শনিবার র্যাব-৯ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) হবিগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
সোমবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।