Sylhet Today 24 PRINT

বাহুবলে বনদস্যু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ০৭ মার্চ, ২০২২

হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়ে র‌্যাব মো. আতর আলী (৩৩) নামের এক বনদস্যুকে গ্রেপ্তার করেছে।

আতর আলী বাহুবল থানার পূর্ব রসুলপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে।

র‌্যাব-৯, সিপিসি-১ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) হবিগঞ্জের একটি অভিযানিক দল বাহুবল থানার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, আইনী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.