Sylhet Today 24 PRINT

মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচার, আটক ২

মাধবপুর প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের বডির ভিতরে বাক্স বানিয়ে অভিনব কায়দায় সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান নিয়ে আসার সময় পুলিশ ট্রাকসহ দুজনকে আটক করেছে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ জানান, এএসআই কামরুজ্জামান এবং এএসআই ইমরান আহমেদ এর পুলিশ ফাঁড়ির একটি টিম মঙ্গলবার ভোর রাতে চৌমুহনী বাজারে রাস্তার উপর চেক পোষ্ট বসায়। দ্রুতগতিতে একটি মিনি ট্রাক চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ ট্রাকটিসহ দুজনকে আটক করে।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে এক পর্যায়ে  স্টিল দিয়ে আবৃত অভিনব কায়দায় বসানো একটি বক্সের আবিষ্কার করে পুলিশের ভেতরে কয়েক কসষ্ট্যাপ দিয়ে মোড়ানো পুটলায় ৪০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। এ সময় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার  মেথিকান্দার সিরাজুল ইসলামের ছেলে কামাল মিয়া (৪০) একই এলাকার শহীদ মিয়ার ছেলে তানভির মিয়া (২২) কে আটক করা হয়।

মাধবপুর থানা ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের চালানের  মুল মালিক কে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.