Sylhet Today 24 PRINT

তাহিরপুরে আশ্রয়ণ প্রকল্পের নতুন ৩০টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের নতুন করে আরও ৩০টি ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশন ভূমি আলাউদ্দিন, ওসি তদন্ত সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, এস আই গোলাম হাক্কানি, প্রেসক্লাব সম্পাদক সম্পাদক আলম সাব্বির ও স্থানীয় মেম্বার আব্দুর রশিদসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.