Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি: |  ০৮ মার্চ, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে মাধবপুর-ধর্মঘর সড়কের চৌমুহনী বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে একটি পিকআপ আটক করে পুলিশ। এরপর এটি তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও দুজনকে করা হয়েছে।

এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নরসিংদি জেলার রায়পুরা উপজেলার মেতি কান্দা গ্রামের সিরাজুল ইসলাম ছেলে কামাল মিয়া (৪০) ও একই এলাকার শহিদ মিয়ার ছেলে তানভির মিয়া (২২)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.