বিশ্বনাথ প্রতিনিধি | ০৯ মার্চ, ২০২২
দুই প্রবাসীর পৃষ্ঠপোষকতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের অংশ গ্রহণে শুরু হয়েছে প্রথম মিডিয়া কাপ। মঙ্গলবার (০৮ মার্চ) বিকেলে বিশ্বনাথ উপজেলা বিআরডিবি হলরুমের সামনে জমকালো অনুষ্টানের মধ্যদিয়ে এ ক্রিড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
মিডিয়া কাপের প্রথম আসরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
দৈনিক সমকাল ও চ্যানেল এস টেলিভিশন ইউকে’ন প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক’র প্রতিনিধি তজম্মুল আলী রাজু ও বাংলাদেশ প্রতিদিন’র প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, শুভ প্রতিদিন পত্রিকার সহকারি বার্তা সম্পাদক নবীন সোহেল। দৈনিক সিলেটের ডাক’র প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ ও আমাদের সময়’র প্রতিনিধি আব্বাস হোসেন ইমরানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, জাতীয় ক্যারাম ফেডারেশনের সদস্য আরব শাহ ও মুক্তার হোসেন।
এছাড়াও টুর্ণামেন্ট পরিদর্শন করেন, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, বিশ^নাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ পিয়ার ও মাইগ্রেশন ফোরামের সদস্য তাজুল ইসলাম।
পাঁচটি ইভেন্টে অংশ নেন, উত্তরপূর্ব প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগান্তর প্রতিনিধি আশিক আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এমআর টুনু তালুকদার, গণমুক্তি প্রতিনিধি রোহেল উদ্দিন, সিলেট মিরর প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন, যায়যায়দিন প্রতিনিধি কামাল মুন্না, সিলেটের বাণী প্রতিনিধি অসিত রঞ্জন দেব, সিলেটের দিনরাত প্রতিনিধি নুর উদ্দিন, আমাদের অর্থনীতি প্রতিনিধি মশিউর রহমান, সকালের সময় প্রতিনিধি শুকরান আহমদ রানা, আজকের পত্রিকার প্রতিনিধি জামাল মিয়া, মানবজমিন প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ, ইনকিলাব প্রতিনিধি আব্দুস সালাম, ভোরের কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম, ভোরের কাগজ প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, আমাদের নতুন সময় প্রতিনিধি পাবেল সামাদ, প্রথম সূর্যোদয় প্রতিনিধি কামরুল আশিকী, আজকালের খবর প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি মিছবাহ উদ্দিন, শ্যামল সিলেট স্টাফ রিপোর্টার মশাহিদ আলী ও ভোরের ডাক প্রতিনিধি আহমদ আলী হিরণ।
প্রসঙ্গত, প্রথম মিডিয়া কাপে পৃষ্ঠপোষকতা করেছেন যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ মো. আবুল বাশার। আগামী তিনদিন এই টুর্ণামেন্টে ৫টি ইভেন্টে ক্রীড়া উৎসবে মাতবেন উপজেলার ৩০জন সাংবাদিক।