Sylhet Today 24 PRINT

আফ্রিকাতে খুন হওয়া বাছন মিয়ার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০১৫

 সিলেটের গোলাপগঞ্জের বাছন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে আজ।তিনি কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকতে সন্ত্রাসীদের হাতে খুন হন। বুধবার দুপুর ২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষ্মীপাশা ইউপির জাংগালহাটা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে। বাছন ওই গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।

সে গত ৩ ডিসেম্বর  ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে রাতে দক্ষিণ আফ্রিকা লেবফোরটিস্থ বাসায় যান। এ সময় একদল সন্ত্রাসী তার রুমে ঢুকে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। তিনি দীর্ঘ ৮ বছর ধরে আফ্রিকার লেবফোরটি শহরে একটি ভুসিমালের দোকানে ব্যবসা করে আসছিলেন।

তার ভাইবোনের মধ্যে বাছন ছিলেন সবার ছোট। ২০১২ সালে বিয়ে করেন তিনি। দুই বছরের একটি ছেলেও রয়েছে তার।  ছুটি কাটাতে গত ৭ ডিসেম্বর দেশে আসার কথা ছিল তাঁর কিন্তু  লাশ হয়েই দেশে ফিরেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.