Sylhet Today 24 PRINT

র‍্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মার্চ, ২০২২

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পৃথক অভিযানে সুনামগঞ্জের দিরাই থানায় চুরির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামীকে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,  সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভরারগাঁও গ্রামের ওয়াকিব উল্লার ছেলে রহিবুলক (৩৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে একরাম হোসেন (২৯)।

তাদের মধ্যে রহিবুলকে (৩৫) মঙ্গলবার (৮ মার্চ) নগরীর বন্দরবাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে র‌্যাব।

এদিকে রহিবুলের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে একই মামলার অপর আসামী একরাম হোসেনকে (২৯) বিশ্বনাথ উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আদালত ৬ বছরের সাজার পরোয়ানা জারী রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.