Sylhet Today 24 PRINT

জুড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জুড়ী প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২২

মুজিববর্ষে সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা"প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি  দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০মার্চ) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস আয়োজিত এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলীর পরিচালনায়  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী,ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম  উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মতিন,জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোব্দা আব্দুন নুর,গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃতাজুল ইসলাম।   

উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে সকালে এক র্যালী উপজেলা শহর প্রদক্ষিণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.