মাধবপুর প্রতিনিধি: | ১০ মার্চ, ২০২২
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাধবপুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস, প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন মিয়া, সাংবাদিক আইয়ূব খান প্রমুখ।