Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ মার্চ, ২০২২

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দে দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি-বিরামচর সড়কের হাইওয়ে থানার সামনে কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসও দুর্ঘটনাকবলিত যমুনা পরিবহনের পেছনে ধাক্কা দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.