Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি: |  ১২ মার্চ, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে চার কেজি গাঁজাসহ সুমন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ভার্থখলা গ্রামের ইস্কন্দার আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মঞ্জুরুল ইসলাম ও এএসআই নাজিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ স্কুলের নিকট অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সুমনকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.