Sylhet Today 24 PRINT

থাই সুইটকর্ন উৎপাদনে সফল মাধবপুরের বদু মিয়া

মাধবপুর প্রতিনিধি |  ১২ মার্চ, ২০২২

দেশে সবজি চাষিদের মাঝে থাই সুইটকর্ন চাষ করে সফল চাষী উৎপাদনকারী কৃষক ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষক মো. আব্দুল বাছির বদুমিয়া। সম্প্রতি ঢাকা খামার বাড়ীতে কৃষি মন্ত্রনালয় আয়োজিত জাতীয় সবজি মেলা- ২০২২ এর সমাপনী দিনে তাকে এ পুরস্কার ও সম্মাননা পত্র দেয়া হয় ।

গত সোমবার দুপুরে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে বদু মিয়ার কৃষি জমিতে থাই সুইটকর্ন সরজমিনে গিয়ে কথা হয় কৃষক আব্দুল বাছির বদুমিয়ার সাথে।

তিনি জানান, থাইল্যান্ড থেকে বীজ সংগ্রহ কওে আধুনিক পদ্ধতিতে সুইটকর্ন চাষ করেছেন বলে নাম দিয়েছেন থাইসুইট কর্ন। তার জমিতে লাল ও সবুজ দুই রং এর সুইট কর্ন দেখা গেছে । চলতি মৌসুমে সুইট কর্ন প্রায় শেষ পর্যায়ে । ঢাকাসহ সারা দেশে এর ব্যাপক চাহিদা থাকায় আবারও ব্যাপক হারে এর চাষাবাদ করবেন বলে বদুমিয়া জানান। গত ২ মার্চ ঢাকা খামার বাড়ীতে জাতীয় সবজি মেলায় সারা দেশের সরকারী বেসরকারি ১২৬টি সবজির স্টল খোলা হয়েছিল। এর মধ্যে তার স্টলে থাই সুইটকর্ন ছিল ব্যতিক্রম। তাকে দেশ সেরা সবজি উৎপাদনকারী কৃষক ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার দেয়া হয়েছে।

মাধবপুরে আধুনিক সফল কৃষক হিসাবে তার রয়েছে পরিচিতি । সার্বক্ষণিক মোবাইলে তার কাছ থেকে কৃষি বিষয়ক পরামর্শ নিয়ে উপকৃত হচ্ছেন এলাকার কৃষকরা । তিনি উন্নত জাতের ধানবীজ , বার মাসি তরমুজ, সুইট ব্যাকটু, কানিয়া, মনিয়া, বাংলা টাইগার তরমুজ, থাইসাদা করলা, জিংক আলু , হাইব্রিড তিল, হাইব্রিড কাল মরিচ, হাইব্রিড ওয়াটার মিলন কানিয়া, হাইব্রিড ফরচুন শশা, টমেটোসহ বিভিন্ন সবজি চাষে সুনাম অর্জন করেছেন মাধবপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত হাজী আব্দুল হামিদ মুন্সির ৮ ছেলে মেয়ের মধ্যে আব্দুল বাছির বদু মিয়া সপ্তম। ৮৮ সাল থেকে কৃষি কাজ কওে আসছেন। বর্তমানে ৪৫ খানি জমিতে বিভিন্ন সবজির চাষ করছেন। পৈতৃক জমি পেয়েছেন ১০ খানি । সবজি চাষ করে এ পর্যন্ত ৬ খানি জমি ক্রয় করেছেন । বাকী জমি গুলি জমির মালিকের কাছ থেকে লিজ ,জমা ও বন্ধক নিয়ে সবজি চাষাবাদ করছেন।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান,বদু মিয়া এলাকার কৃষকদের কৃষি বিষয়ে অনুপ্রেরণা ও পরামর্শ দিয়ে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন। বদু মিয়ার সহায়তায় অনেক কৃষক সরকারী প্রশিক্ষণ পেয়ে উপকৃত হয়েছে।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান,বদু মিয়া নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে পতিত জমি কাজে লাগিয়ে বিষ মুক্ত সবজি চাষ কওে সফলতা অর্জন করেছেন ।সে শুধু মাধবপুর নয় হবিগঞ্জ জেলার সুনাম বৃদ্ধি করেছে ।উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য মাধবপুরের তেলিয়াপাড়ায় হিমাগার স্থাপনের দাবী জানিয়েছেন কৃষক বদুমিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.