Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে শিক্ষার্থী নিহত

মাধবপুর প্রতিনিধি: |  ১২ মার্চ, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ৬ টার দিকে মাধবপুর-ধর্মঘর সড়কের চৌমুহনী মেস্তুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ৬ টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশ দিয়ে যাবার সময় সিএনজি চালিত অটোরিকশা উল্টে গিয়ে ২ জনের উপর পড়ে। এতে চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জনি ও একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আকাশ মিয়া আহত হয়। গুরুতর আহত অবস্থায় জনিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.