Sylhet Today 24 PRINT

অবৈধভাবে তেল মজুদের দায়ে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১২ মার্চ, ২০২২

অবৈধভাবে ভোজ্যতেল মজুদের দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর ২টায় উপজেলার ভানুগাছ বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক।

অভিযানকালে ভানুগাছ বাজারের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে ৩ হাজার লিটার ভোজ্যতেল মজুদের দায়ে সুসনঞ্জিত নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা আশেকুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা ভোজ্যতেলের সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.