চুনারুঘাট প্রতিনিধি: | ১২ মার্চ, ২০২২
হবিগঞ্জের চুনারুঘাটে ১ হাজার পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএনসি হবিগঞ্জ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আজিমাবাদ ঈমান উল্লাহ হাজী বাড়ি এলাকার মৃত ইজাবত উল্লাহর ছেলে মো. হুছন আলী ওরফে কনা (৪৪), মৃত আবদুল জব্বারের ছেলে আব্দুল কাইয়ুম (৪০) ও লাখাই উপজেলার গোয়াকড়া বড় বাড়ি এলাকার মো. বেল্লা মিয়ার ছেলে মো. দুদু মিয়া (৩০)।
জানা যায়, শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের পরিচালক এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে আজিমাবাদ ঈমান উল্লাহ হাজী বাড়ি এলাকায় হুছন আলী ও আব্দুল কাইয়ুমের বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএনসি হবিগঞ্জের উপ পরিদর্শক মো. রবিউল্লা বাদী হয়ে চুনারুঘাট থানায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।