Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ১২ মার্চ, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

তার নাম মো. কাওছার মিয়া (২৫)। কাওছার উপজেলার বাগারুক গ্রামের মো. আব্দুল জাহিরের ছেলে।

র‌্যাব-৯, (সিপিসি-২) শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাতে ৩ নম্বর দেওরগাছ ইউপির বাগারুক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

শনিবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.