Sylhet Today 24 PRINT

এনজিওকর্মী সেজে ডাকাত ধরলো পুলিশ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতি মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এনজিও কর্মী সেজে ডাকাতি এবং অস্ত্র মামলায় ২০ বছরের বেশি সময় ধরে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমানকে গ্রেফতারে সক্ষম হয়েছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা এলাকার বটেরতল হাওড়ে চাষাবাদরত অবস্থায় কোম্পানীগঞ্জ থানার এএসআই রাজীব রায় সঙ্গীয় ফোর্সসহ এনজিও কর্মী সেজে  ডাকাতি ও অস্ত্র মামলার (২ টি মামলা) ১০ বছর করে ২০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী হাবিবুর রহমান ওরফে গেদা(৪২)কে গ্রেফতারে সক্ষম হয়। ধৃত আসামি কোম্পানিগঞ্জ থানা এলাকার বটেরতল গ্রামের রইছ আলীর ছেলে।

কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে,এম নজরুল ইসলাম বলেন, অপরাধ দমনে জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশিত ছকে কাজ করে যাচ্ছে টিম কোম্পানিগঞ্জ থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা এলাকার বটেরতল থেকে এনজিওকর্মীর ছদ্মবেশে ২টি ডাকাতি মামলার পলাতক ডাকাত হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.