Sylhet Today 24 PRINT

মাধবপুরে শিক্ষার্থী মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি: |  ১৩ মার্চ, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মিনহাজ উদ্দিন জনির মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত মাধবপুর-ধর্মঘর আঞ্চলিক সড়কে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, শিক্ষক এহসানুল হক, মো. ইদ্রিছ আলী, ইমরুল হাসান শিপন, শিক্ষার্থী শিপন শাহ প্রমুখ।

উল্লেখ্য, শনিবার রাত ৭টার দিকে মাধবপুর-চৌমুহনী আঞ্চলিক সড়কের মেস্ত্রীবাড়ী এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও হালের ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংর্ঘষ ঘটলে সিএনজি ছিটকে রাস্তার পাশে পথচারী দ্বাদশ শ্রেনীর ছাত্র মিনহাজ উদ্দিন জনি ও স্কুল ছাত্র আকাশ মিয়াকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.