Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

মাধবপুর প্রতিনিধি: |  ১৩ মার্চ, ২০২২

হবিগঞ্জে মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের অদূরে রাস্তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতিকালে পুলিশ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে।

তারা হচ্ছে- মাধবপুর পৌর এলাকার কাজল মিয়া (২৬) ও রিপন ঘোষ (২৫)।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ডাকাত গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ পরিদর্শক ফজলে রাব্বির নেতৃত্বে এক দল পুলিশ রোববার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এসময় তিন টি রামদা, ১টি চাপাতি, ১টি ছুরি এবং ২টি বাঁশরে হাতলযুক্ত ফিকল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা হাওরে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের রোবরার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.